সর্বশেষ

বাংলাদেশিদের ভিসার বিষয়ে সুখবর দিলো ইতালি দূতাবাস

বাংলাদেশিদের ভিসার বিষয়ে সুখবর দিলো ইতালি দূতাবাসCity ads Investment (1)

দীর্ঘদিন যাবত জমে থাকা ভিসা আবেদন দ্রুত সময়ে নিষ্পত্তির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। সেই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার পরিপ্রেক্ষিতে দেশটির কনস্যুলার শাখার লোকবল বাড়ানোর কথাও জানিয়েছে।

ইতালি দূতাবাস জানিয়েছে, বর্তমানে প্রায় ৪০ হাজারেরও বেশি কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন রয়েছে। সব প্রক্রিয়া শেষ করে এরইমধ্যে আবেদনকারীদের কাছে পাসপোর্ট ফেরত দেয়া শুরু করেছে।

আগামী দুমাসের মধ্যে অন্তত ২০ হাজার আবেদনকারীর পাসপোর্ট ফেরত দেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। তবে জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমা দেয়া সব কাগজপত্র বিশেষভাবে যাচাই করা অত্যাবশ্যকীয় বিধায় শুধুমাত্র কাজের অনুমতিপত্র জমা দিলেই ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত নয়।কাজ ছাড়া পড়াশোনা, ব্যবসা, পর্যটন, পারিবারিক ভিসা ইত্যাদি ক্যাটাগরিতে ইতালি দূতাবাসে জমা হওয়া ভিসা আবেদনের সংখ্যাও দিন দিন বাড়ছে।

বিশেষভাবে উল্লেখ্য, ভিসা প্রদানে প্রয়োজনীয় সময় বা ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার পরিপ্রেক্ষিতে আপিল সংক্রান্ত বিষয় শুধুমাত্র ইতালির প্রযোজ্য আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং দূতাবাসও তা প্রয়োগ করতে বাধ্য।

অগ্রাধিকারভিত্তিতে ভিসা সংক্রান্ত এ জটিলতা নিরসনে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup