সর্বশেষ

লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৪৪ জন

লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৪৪ জনCity ads Investment (1)

লিবিয়া থে‌কে দে‌শে ফি‌রে‌ছেন আরও ১৪৪ জন বাংলা‌দে‌শি।

মঙ্গলবার (১ অক্টোবর) সকা‌লে বুরাক এয়ার (ইউ‌জেড ০২২২)-এর চার্টার্ড ফ্লাইটে তারা দে‌শে ফি‌রে‌ছেন।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, বাংলাদেশ দূতাবাস ত্রিপলীর সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রত্যক্ষ সহযোগিতায় লিবিয়ার বেনগাজি থেকে ১৪৪ জন আটকে পড়া আনডকুমেন্টেড বাংলাদেশি নাগরিককে সকাল ৭টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসন করা অসহায় এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্য সমগ্রী উপহার, মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

আরও দেখুন

 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup