সর্বশেষ

শেখ হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি ঢাকার সাবেক ডিসি

Ansioutr 20240925193004City ads Investment (1)

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে আশরাফুল ইসলাম অন্তর নামে এক কিশোর নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা জেলার সাবেক জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমানসহ ১১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে অন্তরের খালা খুকু মনি এ মামলা করেন।

এদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এ ঘটনা নিয়ে পূর্বে কোনো মামলা বা জিডি আছে কি না, তা তদন্ত করে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার প্রমুখ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup