সর্বশেষ

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর ঘোষণা করতে রুল

HighcourtCity ads Investment (1)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায় আর্থিক সুযোগ-সুবিধা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট রায়হান আলম ও জাকিয়া হুমায়রা তমা।

মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের এ রিট দায়ের করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup