সর্বশেষ

সিএসবি টেলিভিশন সম্প্রচারে বাধা নেই: হাইকোর্ট

2563266ac6ce5f6620d6d3d6a6b53be552f266540a5c3a61City ads Investment (1)

বেসরকারি সিএসবি টেলিভিশন সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এরফলে সম্প্রচারে বাধা কাটল সিএসবির।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এ আদেশের ফলে সিএসবি টিভির সম্প্রচারে আসতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিগত ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচার ও ফ্রিকোয়েন্সি লাইসেন্স বাতিল কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ দর্শাতে সরকার ও বিটিআরসির প্রতি রুলনিশি জারি করেন হাইকোর্ট।

ওই সময় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফোকাস মাল্টিমিডিয়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের চৌধুরীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ওই সময়ের সরকারের তথ্য সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে পরবর্তী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতেও বলা হয়েছিল।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর সিএসবির সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup