Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানকে বের করে দিলেন বিএনপি নেতাকর্মীরা

Dhaka prokash chairman 20240923115657Web Popup (3)

নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে কার্যালয় থেকে বের করে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এমন অভিযোগ করেছেন চেয়ারম্যান নুরুজ্জামান কালু। এ ঘটনার একটি ভিডিও গণমাধ্যম এর কাছে এসেছে। যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু তার নিজ অফিসে বসে ছিলেন। হঠাৎ তিন থেকে চারজন যুবক সেখানে এসে তাকে ইউনিয়ন পরিষদ থেকে চলে যেতে বলেন। চেয়ারম্যান বসে কথা বলতে চাইলে তারা কথা না বলে দ্রুত ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে যেতে তাগাদা দিতে থাকেন। একপর্যায়ে বাধ্য হয়ে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু তার কার্যালয় থেকে বের হয়ে চলে যান।

ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু গণমাধ্যমকে বলেন, টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন করে আমার রুমে গিয়ে বসতেই বিএনপির কিছু লোকজন এসে বলে বাইরে চলেন কথা আছে। এখানেই বলতে বললে তারা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে বাধ্য হয়ে বাইরে গেলে তারা বলেন, ‘আপনি আর ইউনিয়ন পরিষদে আসবেন না, বাসাতেই থাকবেন।’ সেখানে স্থানীয় বিএনপির ফজলুর রহমান, রাজিব, সুমন অর বাইরে থেকে মফিজ, লাবু নেতৃত্ব দিয়েছে। এর আগে এরাই ইউনিয়ন পরিষদে ঢুকে পরিষদের সব কার্যক্রম বন্ধ রাখতে হবে বলে হুমকি দিয়ে এসেছে।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার-চেয়ারম্যানরা যদি দুর্নীতি করে থাকে কিংবা অন্য অভিযোগ থাকে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। কাউকে জোরপূর্বক বের করে দেওয়া উচিত নয়, এটা অন্যায়। আমাদের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সবাইকে শান্ত থাকার আহ্বান করেছেন এবং তৃনমূল নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়। যদি কেউ অন্যায় করে সেটা আইনিভাবে মোকাবিলা করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকতার জাহান সাথী বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে সেনাবাহিনী পাঠানো হয়েছে। ততক্ষণে চেয়ারম্যান চলে যায়। টিসিবির পণ্য সুষ্ঠুভাবে বিতরণ হয়েছে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে বা এই ঘটনা সংক্রান্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)