সর্বশেষ

কার্নিশে ৮ ঘণ্টা ঝুলে রইলেন যুবক, সাড়া দিলেন না প্রেমিকার ডাকেও

Josshore 20240921102939City ads Investment (1)

যশোরে চুরির দায় সাব্বির হোসেন (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে থানা থেকে পালিয়ে যান ওই যুবক। পালানোর সময় একটি বহুতল ভবনের কার্নিশে আটকে পড়েন ওই যুবক। যশোর শহরের সিটি প্লাজা বহুতল ভবনের কার্নিশে আট ঘণ্টার বেশি সময় ধরে ঝুলে ছিলেন তিনি। ধীরে ধীরে নজরে পড়ে পথচারীসহ এলাকাবাসীর। গোটা যশোরজুড়ে আলোড়ন সৃষ্টি হয় বিষয়টি নিয়ে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পালানোর সময় সিটি প্লাজার পূর্বপাশের ওয়াচ টাওয়ারের এসির ওপর থেকে দুই তলা ছাদের টিনের ওপর পড়ে যান ওই যুবক। পড়ে যাওয়ার শব্দ ও আত্মচিৎকারে আশপাশের লোকজনের ঘুম ভেঙে যায়। তাৎক্ষণিক সাব্বির কিছুটা স্বাভাবিক হয়ে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সিটি প্লাজার দক্ষিণ প্রান্তে সড়কের কাছে সিটি ব্যাংকের সামনে আসে। এ সময়ে বিপুলসংখ্যক উৎসুক জনতা ও পুলিশ থাকাতে সে থাই গ্লাসের কাঁচ ভেঙে নিজের হাতে নিয়ে হুমকি দিতে থাকে যে, তাকে ধরার চেষ্টা করলে খণ্ড কাচের টুকরো নিজের পেটে ঢুকিয়ে সে আত্মহত্যা করবে। পরে এখান থেকে পালিয়ে আবারও সিটি প্লাজার কার্নিশে গিয়ে ওঠেন।

এরপর সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থালে আসেন এবং মই দিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করলে সে ভবনের কার্নিশ ও সেনেটারি পাইপের ধরে পাঁচতলার দিকে উঠতে থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার প্রেমিকাকে ঘটনাস্থলে নিয়ে আসে। প্রেমিকার অনুরোধেও সাব্বির নিচে নামেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা পাঁচ ঘণ্টা একটানা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে এক সময় আশা ছেড়ে দিয়ে ফায়ার স্টেশনে ফিরে যান। পরে লোকজন কিছুটা কম হলে সে নামতে গিয়ে ভবনের নিচে পড়ে গুরুতর আহত হয়। এ সময়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ বিশিষ্ট হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে কাউকে কিছু না বলেই তার মা ও তার আত্মীয়-স্বজনের মাধ্যমে হাসপাতাল থেকে পালিয়ে যান সাব্বির।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup