Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

বিএসএফ পিছু হটল বিজিবির বাধায়

Image 366627Web Popup (3)

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া দিতে এসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় পিছু হটল। এতে দুই বাহিনীর মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়, যা পরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়।

বিজিবি ও স্থানীয় অধিবাসীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাঁচবিবির হাটখোলা বিওপির উচনা ঘোনাপাড়ায় ২৮১ নম্বর মেইন পিলারের সাব-পিলার ৩৭ ও ৩৮ নম্বর এলাকায় সীমান্তের ৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া ফেলে বিএসএফ। তারা কাঁটাতারের বেড়া স্থাপনের প্রস্তুতি নিলে হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার সাইদুল বারী বাধা দেন। এতে পিছু হটে বিএসএফ।

এ ঘটনার পর ওই এলাকায় বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় সরেজমিনে দেখা যায়, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ ২৮১ নম্বর পিলার এলাকায় জঙ্গল পরিষ্কার করে কাউকে কিছু না জানিয়ে তারকাঁটার বেড়া দেয়ার চেষ্টা করে। আমরা তাতে বাধা দিলে তারা কাজ বন্ধ করে।’ পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)