সর্বশেষ

১৩৫০ টাকার সার ১৯৪০ টাকায় বিক্রি, জরিমানা ৭০ হাজার

Chuadanga 20240919083320City ads Investment (1)

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) অভিযানটি চালান ভোক্তা অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় তার সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

অভিযান সূত্রে জানা গেছে, উথলী বাজারে অবস্থিত মেসার্স জহির ট্রেডার্স নামে একটি বিএডিসি সার ডিলার কেন্দ্রে তদারকিকালে সরকার নির্ধারিত ১৩৫০ টাকা বস্তা টিএসপি সার ১৯৪০ টাকা পর্যন্ত বিক্রির প্রমাণ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া অন্যান্য সারও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি, ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, ভালো কীটনাশকের সঙ্গে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রেখে বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. জহির উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।

সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আরও কিছু প্রতিষ্ঠান তদারকি করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তাদের সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্য-তালিকা প্রদর্শন করতে বলা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup