সর্বশেষ

নকল স্বর্ণের মূর্তিসহ দুই জন গ্রেপ্তার

Image 380x240 66eaa6057b5e5ProbashircityWebPopupUpdate

কাহালু উপজেলায় পাইকড় ইউনিয়নের মহিষামুড়া গ্রামের জনৈক আলহাজ্ব হযরত আলী প্রামানিক এর মুদি দোকানের সামনে রাস্তার উপর থেকে সোনালী রংয়ের রাধা- কৃষ্ণের নকল সোনার মূর্তিসহ ২ জনকে আটক করা হয়।

মঙ্গলবার বিকাল ৩ টায় এ ঘটনা ঘটে।

সোনা সাদৃশ্য ওজন ১কেজি ১১০ গ্রাম, দৈর্ঘ্য ১২ ইঞ্চি, মাঝামাঝি স্থানের প্রস্থ ৭ ইঞ্চি, মূর্তির পিছনে ইংরেজিতে খোদাই করা ১৮৩৯ লেখা।

আটককৃত আসামি আরাফাত হোসেন সবুজ (৩৩) পিতা ওসমান আলী, সাং খাগড়া, সোহেল (২৬) পিতা মৃত নুরুল ইসলাম সাং ভান্ডুরিয়া, উভয়ের থানা দুপচাঁচিয়া উপজেলা বলে জানা যায়।

উক্ত ঘটনায় আটক কৃত ব্যাক্তিদের নামে প্রতারণা মামলা রুজু করে কোট হাজতে পাঠানো হয়।

কাহালু থানার ওসি শাহিনুজ্জামান শাহিন নকল সোনার মূর্তির আটক বিষয়ে জানান, যে কাহালু উপজেলা কোন প্রতারণা স্থান হবে না। প্রতারণার বিরুদ্ধে কাহালু থানা জিরো টলারেন্স নীতি অবলম্বন করে কাজ করে যাচ্ছে। কাহালু থানাকে প্রতারনা মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate