সর্বশেষ

বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে অসদাচরণ, তিন কর্মকর্তা বরখাস্ত

5164dde637b6b86dac4a9b246435acf0 66e9727fa3a57City ads Investment (1)

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম জোনে যাত্রীদের সঙ্গে অসদাচরণের ঘটনায় ঢাকা কাস্টম হাউসের ৩ সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (ডিসি) সানজিদা শারমিন নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, দুবাইফেরত এক যাত্রীর ব্যাগ চেকিংয়ের নামে অযথা হয়রানির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তারা দায়িত্ব পালনকালে ব্যাগ খুলে চকোলেট, সাবান, শ্যাম্পু ও দুধসহ বিভিন্ন পণ্য হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও যাত্রীদের সঙ্গে অসদাচরণেরও অভিযোগ উঠেছে।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার সানজিদা শারমিন বলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা আল আমিন, আজিজুল হক ও শিমুল চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও দেখুন

https://www.youtube.com/watch?v=6WTAKMBlEfA

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03