সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

18 2409161040City ads Investment (1)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।

নিহত ব্যক্তির নাম মীর আরিফ মিলন (৫০)। তিনি উপজেলার ছয়সূতি ইউনিয়নের মীরবাড়ির বাসিন্দা। নিহত মিলন আলেম উলামা পরিষদের একজন সদস্য।

জানা গেছে, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত আলেম উলামা পরিষদের সদস্য মীর আরিফ মিলনকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিলন ছয়সূতি মীরবাড়ির বাসিন্দা। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বর্তমানে ছয়সূতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওফাত দিবস, এ নিয়ে কারো দ্বীমত নেই।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup