Long Popup (2)
সর্বশেষ

আন্দোলনে নিহতদের জন্য মসজিদে নববীতে মাসুদ সাঈদীর দোয়া

Image 121329 1726369894ProbashircityWebPopupUpdate

বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন ও দেশে গণতন্ত্র, বাক স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করেছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।

মসজিদে নববীতে নামাজ আদায় শেষে মহান রবের নিকট দোয়া ও ফরিয়াদ করেন মাসুদ সাঈদী।

রোববার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানান তিনি।

যেখানে তিনি লিখেছেন, দীর্ঘ ১৬৭ দিন পর আবার এশার নামাজ আদায় করলাম মসজিদে নববীতে। এশার নামাজের কিছু আগে দুবাই থেকে রিয়াদ হয়ে মদীনা মুনাওয়ারায় এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। শেষ রাতে রিয়াদুল জান্নাতে যাব। আমার প্রিয় নবী, দয়ার নবী মায়ার নবীর দরবারে সালাম দেব। আমার আব্বার পক্ষ থেকে রাসুলুল্লাহ (সা.)-কে সালাম জানাবো। একই সাথে রাসুলুল্লাহ (সা.) এর রওজা মুবারকে যারা সালাম পৌঁছাতে বলেছেন আর আমি যাদের সালাম পৌঁছে দেবো বলে ওয়াদা করেছি- তাদের প্রত্যেকের সালাম আমি পৌঁছে দেব এবং তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ।

‘ইয়া রব’ সন্দেহ নেই আমি গুনাহগার। কিন্তু আমার গুনাহ রাশি তুমি ক্ষমা না করলে আর কে আছে এমন- যে আমাকে ক্ষমা করবে? তুমি আমাকে ক্ষমা করে দিও মালিক, আজকেই ক্ষমা করে দিও। আমার সম্মানিত পিতা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তুমি জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নিও। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন ও দেশে গনতন্ত্র, বাক স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যারা আহত হলেন, রক্ত দিলেন, জীবন দিলেন- তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদায় তুমি জান্নাতে আ’লা মাকাম দিও। ও মাবুদ! তুমি আমার ফরিয়াদ কবুল করে নিও।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate