সর্বশেষ

চট্টগ্রামে নামতে না পেরে ফিরে গেল বিমান

Biman bg 20240911151830 (1)City ads Investment (1)

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ উড়োজাহাজ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে আবারো ঢাকায় ফিরে যায়। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বেলা সোয়া ৩টায় কানাডার বোম্বাডিয়ার কোম্পানির তৈরি ড্যাশ-৮ উড়োজাহাজটি চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

আধঘণ্টা পর ওই ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করার কথা। কিন্তু সেখানে যাওয়ার পর বৃষ্টিতে পড়ে। এ সময় পাইলট ক্যাপ্টেন হোসেন অনেক চেষ্টা করেও এয়ারক্রাফট অবতরণ করাতে পারেননি। পরে ফ্লাইট ঘুরিয়ে আবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৭৪ সিটের এয়ারক্রাফটে যাত্রী ছিল পরিপূর্ণ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup