সর্বশেষ

দেশে ফিরেছেন নিজামীর ছেলে ব্যারিষ্টার নাজিবুর রহমান

Untitled design 75Probashir city Popup 19 03

দীর্ঘ ৮ বছর পরে দেশে ফিরছেন সাবেক জাতায়াত ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তিনি।

বিমান বন্দরে জামায়াতের নেতা কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, আমি আসলে মেহমান না। আমি আপনাদের সন্তান, সাঁথিয়ার সন্তান। আমি আগামীকাল সাঁথিয়ায় যাচ্ছি, সেখানে সবার সাথে দেখা হবে।

তিন আরও বলেন, মহান আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তিনি আমাদের এই ফ্যাসিবাদ থেকে দীর্ঘ দিন পরে মুক্তিদান করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

১৪ সেপ্টেম্বর শনিবার সাঁথিয়ার মনমথপুরে বাবার কবর জিয়ারত শেষে সাঁথিয়াবাসীর উদ্দেশ্য জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03