সর্বশেষ

দেয়ালে আছড়ে ৩ মাসের শিশুসন্তানকে হত্যা করলো বাবা!

Murder 20240912092733City ads Investment (1)

নাটোরে মুরসালিন নামের ৩ মাসের শিশুসন্তানকে দেয়ালের ওপর আছড়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাবা ইয়াসিন আলীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ইয়াসিন আলীকে তার বাড়ি থেকে আটক করেছে।

বুধবার বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের নারায়নপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,  মঙ্গলবার বাবার বাড়ি থেকে ছেলেকে টিকা দিয়ে বুধবার স্বামীর বাড়িতে আসে মা রুপা বেগম। দুপুরে রান্না-বান্না করে ছেলেকে রেখে পাশের বাড়িতে তিনি পানি আনতে যায়। এসময় শিশুটি কান্না শুরু করলে রেগে গিয়ে বাবা ইয়াছিন আলী বাচ্চাটিকে দেয়ালের ওপর আছড়ে ফেলে। পানি নিয়ে এসে মা রুপা বেগম দেখেন তার ছেলে অচেতন এবং মাথা ও নাখ-মুখে আঘাতের চিহ্ন। দ্রুত পাশের বাড়িতে নিয়ে গিয়ে মাথায় পানি দিয়ে পরে স্থানীয়দের সহায়তায় রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা খলিল বলেন, রাস্তায় ছোট ভাইয়ের বৌয়ের সঙ্গে দেখা। কান্নাকাটি করে বলছে ভাই আমার ছাওয়ালেক বাঁচান। আমার ছাওয়ালেক মাইরে ফেলছে। তারপর হাসপাতালে আনলে ডাক্তাররা বলে মারা গেছে।

কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় নারী ইউপি সদস্য বিকেলে আমাকে ফোন দিয়ে জানায় ওই গ্রামে এক বাবা তার সন্তানকে আছড়ে মেরে ফেলেছে। পরে দ্রুত ঘটনাস্থলে যাই, সেখানে গেলে বাড়িটিতে অনেক মানুষ ভীর দেখতে পাই। মানুষ ক্ষিপ্ত হওয়াতে আরেকটি দুর্ঘটনার শঙ্কায় শিশুর বাবাটিকে ঘরে মধ্যে আটকে রাখা হয়। পরে তাকে জিজ্ঞেস করলে প্রথমে তিনি অস্বীকার করেন। পরে শিশুটির হাসপাতালে নিয়ে যাওয়া একজনের থেকে খবর নিয়ে জানতে পারি, শিশুটির মাথায় কয়েক জায়গায় বড় বড় হয়ে ফুলে (আঘাতের চিহ্ন) রয়েছে। যা স্বাভাবিকভাবে পড়ে গেলে হওয়ার কথা না। এরপর তার কাছে আবার জানতে চােইলে, সে স্বীকার করে।

এ বিষয়ে জানতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, এমন একটি ঘটনা জানতে পেরেছি। পুলিশ শিশুটির বাবাকে আটক করেছে। শিশুটির ময়নাতদন্তে হবে। এরপর তদন্ত করে প্রকৃতপক্ষে কী ঘটেছিল তা জানা যাবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup