সর্বশেষ

কানাডার প্রেসিডেন্টের জন্মসনদ তৈরী করা সেই কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

Pabna 20240911154004Web Popup (3)

পাবনার সুজানগরের আহম্মেদপুর ইউনিয়ন পরিষদ থেকে জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নিলয় পারভেজ ইমনকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে পাবনার কাছারিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গ্রেপ্তার ইমন টাকার বিনিময়ে জন্ম ও মৃত্যু সনদসহ নানা ধরনের ভুয়া সনদ তৈরি করতেন। এরই অংশ হিসেবে চলতি বছরের মার্চ মাসে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরি করে দেন। এ নিয়ে তোলপাড় শুরু হলে ঘটনার তদন্তে নামে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পরে প্রাথমিকভাবে এ ঘটনায় কম্পিউটার অপারেটর ইমনের সংশ্লিষ্টতা ও ইউপি সচিবের তদারকি গাফিলতির প্রমাণ মেলে। পরে ওই মাসের ২৩ তারিখ তাদের আসামি করে আমিনপুর থানায় একটি মামলা দায়ের হয়। এরপর থেকে তারা পলাতক ছিলেন।

এ ব্যাপারে র‍্যাবের কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান বলেন, জিজ্ঞাসাবাদে এ ঘটনার দায় তিনি স্বীকার করেছেন। তাকে আমিনপুর থানায় হস্তান্তর করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup