Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

সীমান্তে আ. লীগ নেতা কামাল আটক

Sisik 20240908091314Web Popup (3)

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক হয়েছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ এবং তার সহযোগী সাদেক আহমদ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।

এ সময় তাদের দেহ তল্লাশি করে ২টি বাংলাদেশি পাসপোর্ট, ১৪ হাজার ২০০ ভারতীয় রুপি, বাংলাদেশি ৪ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন ও তাদের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

এদিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, ‘জব্দকৃত মালামালসহ ওই দুজনকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জৈন্তাপুর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।’

এর আগে, ২৩ আগস্ট রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আটক কামাল আহমদের বিরুদ্ধে ৪ আগস্ট সহিংসতার একটি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

 

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)