সর্বশেষ

সচিবদের যেসব নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

97b2a6d2320f5c9f661989ccc40853f5de53b29d14ea07ccCity ads Investment (1)

সরকারের সব প্রতিষ্ঠানের সচিবদের সঙ্গে প্রথম বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় সচিবদের ৯টি নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া নির্দেশনাগুলো হলো:

> সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’ দেয়া হয়েছে।

> সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে।

> জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে, তার ওপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদের স্ব স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।

> নতুন বাংলাদেশ গড়ার জন্য গৎবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে, চিন্তার সংস্কার করে, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে।

> দুর্নীতির মূলোৎপাটন করে, সেবা সহজিকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে।

> সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

> সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে হবে।

> সৃষ্টিশীল, নাগরিক-বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয়/বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচির সময়াবদ্ধ কর্মপরিকল্পনা দাখিল করবে, যা নিয়মিত মূল্যায়ন/পরিবীক্ষণ করা হবে।

> ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে।

এর আগে, ১২ আগস্ট ২৫টি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে অতিথি ভবন যমুনায় বৈঠক করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

আরও দেখুন 

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03