সর্বশেষ

নির্বাচন কমিশনে হামলা আতঙ্ক, আইডি কার্ড ছাড়া প্রবেশ নয়

Ec 20240904104928Probashir city Popup 19 03

নির্বাচন কমিশনে (ইসি) হামলা আতঙ্কে সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে কেউ নির্বাচন ভবনে আইডি কার্ড ছাড়া প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে ইসি।

গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

সংস্থাটির উপ-সচিব সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানকালীন সময়ে নির্বাচন কমিশন সচিবালয়, IDEA-2, প্রকল্প, EVM প্রকল্প, SCDECS প্রকল্প, CBTEP প্রকল্প, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা/কর্মচারীকে অফিসিয়াল পরিচয়পত্র দর্শনীয়ভাবে ঝুলিয়ে প্রবেশ করা এবং দাপ্তরিক কার্যক্রম চলাকালীন সময়ে ঝুলিয়ে রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে সম্প্রতি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত হয়। এরপর ইসি সচিব শফিউল আজিম তা বাস্তবায়নের জন্য সেবা শাখাকে নির্দেশনা দেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছে, ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অফিসের ইসির পাঁচটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে৷ গুঞ্জন উঠেছিল নির্বাচন ভবনেও হামলা হতে পারে। সেই ভয়ে কর্মকর্তারা ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার কয়েকদিন পর পর্যন্ত ঠিকমতো অফিস করেননি। নির্বাচন কমিশনাররাও অফিস করেননি।

বর্তমানে বিভিন্ন দলের নেতাকর্মীরা নিবন্ধন পাওয়ার দাবি নিয়ে নির্বাচন ভবনে আসছেন। সোমবার (২ সেপ্টেম্বর) একটি দলের নেতাকর্মীরা নির্বাচন ভবনে ইসি সচিবের দপ্তরে হট্টগোল করেছেন। মঙ্গলবারও পাঁচটি দলের নেতাকর্মীরা ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এতে ভীত হয়ে পড়েন অনেকে।

কর্মকর্তারা বলছেন, নির্বাচন কমিশন কি পয়েন্ট ইনফ্রাসটাকচার (কেপিআই) হওয়ায় নিরাপত্তা জোরদার করতেই হবে। কেউ কোনো ফাঁকে এসে কোনো অপকর্ম করলে যেন সহজে চিহ্নিত করা যায়, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03