সর্বশেষ

প্রবাসীর ল্যান্ড রোভার গাড়ি নিয়ে চাঞ্চল্য

P 12 9 2City ads Investment (1)

নগরীর ওয়াসা মোড়ের একটি রেস্তোরাঁর সামনে থেকে জব্দ করা ল্যান্ড রোভার গাড়িটির মালিকানা দাবি করা হয়েছে। নগরীর মুরাদপুর এলাকার আবদুর রহমান নামে এক কাতার প্রবাসী গাড়িটির মালিকানা দাবি করে খুলশী থানা পুলিশের নিকট কাগজপত্র জমা দিয়েছেন। তিনি দাবি করেছেন, চার দিন নয়, গত দুদিন ধরে গাড়িটি সেখানে রাখা হয়। গাড়িটি স্টার্ট হচ্ছিল না। তাই স্থানীয় একজন দারোয়ানকে গাড়িটি দেখতে বলে তারা মিস্ত্রি যোগাড় করতে যান।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ল্যান্ড রোভার ব্র্যান্ডের একটি গাড়ি গত চার দিন ধরে নগরীর ওয়াসা মোড়ের একটি রেস্তোরাঁর সামনে পড়ে থাকায় স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে গাড়িটি পার্কিং করা অবস্থায় পায়। মালিক না থাকা এবং চার দিন ধরে পড়ে থাকার বিষয়টি জানতে পেরে খুলশী থানা পুলিশ সেটি জব্দ করে নিয়ে আসে। ঢাকা মেট্রো–ঘ–১১–২৮৮৩ নম্বরের ল্যান্ড রোভার জিপটি ঢাকার গুলশানের ওএন্ডএম সলিউশন বাংলাদেশ লিমিটেডের নামে বিআরটিএ উত্তরা (ঢাকা) থেকে রেজিস্ট্রেশন করা।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম গতকাল আজাদীকে বলেন, আমরা খবর পেয়ে গাড়িটি জব্দ করে নিয়ে এসেছি। ল্যান্ড রোভার ব্র্র্যান্ডের হলেও গাড়িটি পুরনো। এটির দাম দশ লাখ টাকার বেশি হবে না। পুলিশ গাড়িটি নিয়ে যাওয়ার পর গতকাল সন্ধ্যায় আবদুর রহমান নামে মুরাদপুরের বাসিন্দা থানায় গাড়িটির মালিকানা দাবি করে কাগজপত্র জমা দেন। তিনি কাতার প্রবাসী।

খুলশী থানার ওসি কবিরুল ইসলাম বলেন, আমরা গাড়িটির কাগজপত্র পেয়েছি। এগুলো যাছাই বাছাই করা হবে। পরে সবকিছু আদালতে পাঠাব। আদালতই গাড়িটির ব্যাপারে সিদ্ধান্ত দেবে। গাড়িটির মালিকানা দাবি করা আবদুর রহমান পুলিশকে জানান, চার দিন নয়, গত দুদিন ধরে গাড়িটি ওখানে ছিল। এটি স্টার্ট না হওয়ায় ওখানে রেখে আসতে হয়েছিল। পরবর্তীতে মিস্ত্রি যোগাড় করে ঠিক করে আনার ব্যবস্থা করার সময় পুলিশ গাড়িটি জব্দ করে নিয়ে আসে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03