সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Dead 620x330City ads Investment (1)

চাঁদপুরের ফরিদগঞ্জে রেশমা আক্তার সোমা (২৭) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকা থেকে তার মরদেহ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে। মৃত রেশমা আক্তার সোমা ওই গ্রামের মুলাম বাড়ির কাতার প্রবাসী রাজনের স্ত্রী। তার ইউসুফ নামে ৭ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

মৃতের স্বামীর পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইউনুছ পাটওয়ারী জানান, রেশমা আক্তার সোমার স্বামী গত দু’মাস পুর্বে কাতার থেকে দেশে আসেন। এরপর থেকে তাদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ সৃষ্টি হয়। শুক্রবার (৩০ আগস্ট) রাতে উভয় পরিবারের লোকজন পারিবারিক কলহ মিমাংসার জন্য বৈঠক করে স্বামী-স্ত্রীকে মিলিয়ে দেয়। রাতে সে স্বামীকে রেখে অন্য রুমে ঘুমাতে যায় সোমা। পরে পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে দেখে সে সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছে ।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সরকার বলেন, রেশমা আক্তার সোমা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর হাসপাতালে প্রেরণ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup