সর্বশেষ

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা-গুমসহ ৩৩ মামলা

কাপড় নিতে পারেননি শেখ হাসিনা, কিনতে ভারতের সাহায্যCity ads Investment (1)

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মোট ৩৩টি মামলা হয়েছে।

৩৩টি মামলার মধ্যে ২৭টি হত্যাকাণ্ডের। চারটি মামলা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য করা হয়েছে। এছাড়া গুমের অপরাধেও করা হয়েছে একটি মামলা।

সবশেষ মামলা হয়েছে সিলেটে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের ৮৬ জন নেতাকর্মীদের বিরুদ্ধে বুধবার মামলা করা হয়। গত ৪ আগস্ট সিলেটে আন্দোলনকারীদের ওপর হামলা করায় এ মামলা করা হয়।

সিলেট মহানগর আদালতের ম্যাজিস্ট্রেট সুমন ভূঁইয়ার কাছে এ মামলা করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমেদ। এতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে আসামি করা হয়েছে।

জানা গেছে, গত ৪ আগস্ট সিলেট বন্দরবাজারে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে বিএনপি। কিন্তু এতে হামলা ও গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ মামলায় আরো আসামি করা হয়েছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup