সর্বশেষ

এবার ফেরদৌস-সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা

এবার ফেরদৌস সাকিবের বিরুদ্ধে হত্যা মামলাCity ads Investment (1)

রাজধানীর আদাবরে গার্মেন্টস শ্রমিক হত্যার ঘটনায় ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে আদাবর থানায় এ মামলাটি করেন গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম। ফেরদৌসকে মামলার ৫৫ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে। আর সাকিব এ মামলার ২৮ নম্বর আসামি।

তবে এ মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরো ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন।

এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ একজন মিছিলে গুলি করে।

বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট সে মারা যায়।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup