সর্বশেষ

সীমান্তে আটক আরও ২ আওয়ামী লীগ নেতা

1723981327.darshan borderCity ads Investment (1)

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী প্রজন্ম লীগের দুই নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজশাহী বাগমারা থানার খাজুরা গ্রামের মনির হকের ছেলে ফজলুল হক (৩৭) ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাজিহাটা গ্রামের আশরাফুল আহমেদের ছেলে বুলবুল আহমেদ (৪০)।

এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, বেশ কিছু সিল, দলীয় প্যাড, সার্টিফিকেট উদ্ধার করা হয়।

বিজিবি দর্শনা আইসিপির ইনচার্জ নায়েক সুবেদার মোস্তফা জানান, দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইল পিলারের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছিল এ দু’জন। এ সময় বিজিবির টহলদলের কাছে তারা ধরা পড়ে। তাদেরকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03