সর্বশেষ

কুরআন তিলাওয়াতে বাধা দেওয়া সেই ঢাবি শিক্ষক পদত্যাগ করে ধরলেন মোনাজাত

Du quran recitation db 172405994Probashir city Popup 19 03

পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে কোরআন তেলাওয়াত অনুষ্ঠান আয়োজনের বিরোধিতা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের ডিন ড. আবদুল বাছিরের কার্যালয়ে গিয়ে কোরআন তেলাওয়াত করে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার ঢাবির কলা ভবনের দ্বিতীয় তলায় ডিন অফিসে এ ঘটনা ঘটে। পরে সেখানে দোয়াও করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক বাছিরও মোনাজাতে অংশ নেন।

জানা গেছে, শিক্ষার্থীরা আগে থেকেই শিক্ষক বাছিরের পদত্যাগের দাবিতে আন্দোলনের জন্য জড়ো হচ্ছিলেন। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে কলা ভবনের সামনে গেলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তিনি কলাভবনের তিন তলায় অবস্থান নেন। শিক্ষার্থীরা সেখানে গিয়েও বিক্ষোভ করলে তিনি দ্বিতীয় তলায় ডিন অফিসে প্রবেশ করে দ্রুত পদত্যাগ করেন।

পদত্যাগের পর তার অনুমতি নিয়ে তাকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনান শিক্ষার্থীরা।

গত ১৬ মার্চ ঢাবির বটতলায় কোরআন তেলাওয়াতের ঘটনায় আরবি বিভাগের চেয়ারম্যানকে শোকজ করেন কলা অনুষদের তৎকালীন ডিন। এর আগে, গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে কোরআন তেলাওয়াত আসরের আয়োজন করেন শিক্ষার্থীরা।

আরও দেখুনঃ

https://www.youtube.com/watch?v=77YmONQjG4g

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03