সর্বশেষ

রাষ্ট্রপতির পদত্যাগের খবর ভুয়া: আইন উপদেষ্টা

5e9da854abdb96afafCity ads Investment (1)

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন বলে যে খবর প্রচার হচ্ছে, তা ভুয়া।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান তিনি।

অধ্যাপক আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন, ‘আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন (পদত্যাগ) করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে- তা ভুয়া।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন- বুধবার (১৪ আগস্ট) রাত থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়ানো হয়। কিছু কিছু পোস্টে অধ্যাপক আসিফ নজরুলের একটি ভিডিও এডিট করেও প্রচার করা হয়।

এর আগে গতকাল বুধবার (১৪ আগস্ট) বিচার বিভাগের সব কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশের কথা জানান আইন উপদেষ্টা।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সব বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে-বিদেশে অবস্থিত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে করা সব হয়রানিমূলক মামলা আগামী ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। এ ছাড়া অন্তর্বর্তী সরকার জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান আসিফ নজরুল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03