সর্বশেষ

বিমানের এমডি জাহিদুলকে সরানো হলো

Biman new md jahidul 270524 01 1716806332City ads Investment (1)

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের বিভিন্ন স্তরে যে পরিবর্তনের হাওয়া লেগেছে, তার ধারাবাহিকতায় সরানো হলো বিমান বাংলাদেশের এমডি ও সিইও জাহিদুল ইসলাম ভূঞাকে।

বৃহস্পতিবার এ বিষয়ে জারি করা এক আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরিয়ে তাকে জনপ্রশাসনে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

গত ২৭ মে জাহিদুলকে বিমানের শীর্ষ পদের দায়িত্ব দিয়েছিল শেখ হাসিনার সরকার। গত ৫ অগাস্ট ওই সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারে সংস্কারের প্রতিশ্রুতির মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে; চাপের মুখে সরে যেতে হয়েছে প্রধান বিচারপতিকে, পদ ছেড়েছেন গভর্নরসহ আরও অনেকে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03