সর্বশেষ

শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক

Image 286City ads Investment (1)

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্ন তোলায় শিক্ষার্থীদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছেন তত্ত্বাবধয়াক রতন কুমার রায়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তার দ্রুত পদত্যাগ ও শাস্তি দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের কয়েকজন শিক্ষার্থী হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশ করে নানা অনিয়ম নিয়ে কথা বলতে গেলে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৩ আগস্ট) অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়।

ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা তাদের পরিচয় দিয়ে হাসপাতালের ৯টি অনিয়মের বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। আর এতেই উত্তেজিত হয়ে তিনি অকথ্য ভাষা ও শিক্ষার্থীদের গলা কাটার হুমকি দেন।

এ দিকে এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন ওই দায়িত্বশীল কর্মকর্তার ওপর।

ঘটনা নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনজারুল ইসলাম বলেন, জেলার গুরুত্বপূর্ণ ওই হাসপাতালটি বিভিন্ন অনিয়মে জর্জরিত। সাধারণ মানুষ সেখানে সেবা নিতে গিয়ে বিভিন্ন হয়রানি ও প্রতারণার স্বীকার হয়। সোমবার সকাল থেকেই আমরা হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছিলাম। এ সময় আমরা হাসপাতালের নয়টি অসঙ্গতি চিহ্নিত করে তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলতে যাই। কিন্তু এসব অনিয়মের কথা শুনেই তিনি উত্তেজিত হয়ে উল্টো আমাদের অকথ্য ভাষায় গালি ও গলা কাটার হুমকি দেন। আমরা তার দ্রুত পদত্যাগ ও শাস্তির দাবি জানিয়েছি সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

তবে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, ‘বিষয়টি শিক্ষার্থীদের মাধ্যমে জেনেছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

https://www.youtube.com/watch?v=cglBnhHI7u4

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03