Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

ফাঁকা বাড়িতে চোর চক্রের লুটপাট, নিয়ে গেছে ১০ ভরি স্বর্ণ

1 1723285543Web Popup (3)

ভোলার লালমোহনে রাতের আঁধারে বসতঘরে ঢুকে ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোর চক্র। এছাড়াও চোর চক্র বসতঘরের আলমারি এবং শুকেস ভেঙে তছনছ করে ফেলেছে।
শুক্রবার রাতে পৌরসভার হাচন হাওলাদার সড়কের লোকমান পাটোয়ারির বাসায় এ ঘটনা ঘটে।

লোকমান পাটোয়ারির বড় ভাই লতিফ পাটোয়ারি বলেন, আমার ভাই শুক্রবার তার মেয়েকে জাপানে পাঠানোর জন্য স্বপরিবারে ঢাকায় যান। তাই তাদের বসতঘরটি ফাঁকা পড়ে থাকে। এই সুযোগে ফাঁকা বসতঘরে হানা দেয় চোর চক্র। তারা বসতঘরের গ্রিলের তালা ভেঙে ঘরে থাকা অন্তত ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া ওই চোর চক্র ঘরের আলমিরা এবং শুকেসসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। বিষয়টি আমরা থানা পুলিশকে মৌখিকভাবে জানিয়েছি।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, বসতঘরে চুরির ঘটনাটি আমাদের জানানো হয়েছে। শিগগিরই এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)