সর্বশেষ

অস্ত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকে যুবক

অস্ত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকে যুবকCity ads Investment (1)

দেশের বিরাজমান অস্থির পরিস্থিতির মধ্যে গতকাল (বৃহস্পতিবার) অস্ত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছিলেন এক যুবক। পরে অস্ত্রটি জমা রেখে তাকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, অস্ত্রসহ বাংলাদেশ ব্যাংকে আসা ওই ব্যক্তির নাম কামরুজ্জামান সাঈদী সোহাগ।

বাংলাদেশ ব্যাংক একটি কেপিআইভুক্ত (গুরুত্বপূর্ণ স্থাপনা) প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানে অস্ত্র নিয়ে প্রবেশ করা নিষেধ।

তবে, সিকিউরিটি কোম্পানির টাকা পরিবহনসহ বিশেষ প্রয়োজনে অস্ত্র নিয়ে প্রবেশ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। কিন্তু অনুমতি ছাড়াই বৃহস্পতিবার ওই যুবক গভর্নর ভবনে প্রবেশের চেষ্টা করেন।

এরপর নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটিজ কোম্পানির লোকজন তাকে আটক করেন। কিছুক্ষণ আটকে রেখে জিজ্ঞাসাবাদের পর অস্ত্রটি জব্দ করে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ না থাকায় তাকে থানায় দেওয়া যায়নি।

বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক লে. কর্নেল (অব.) মো. শামিমুর রহমান সাংবাদিকদের বলেন, কামরুজ্জামান সাঈদী সোহাগ নামের এক যুবক অস্ত্রসহ অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের চেষ্টা করে। এটা কেপিআইভুক্ত প্রতিষ্ঠান।

তাই বৈধ অস্ত্র নিয়েও বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এখন থানা পুলিশ থাকলে তাকে তাদের কাছে দেওয়া হতো। যেহেতু থানা সচল নেই, তাই তার অস্ত্র রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03