সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের তালিকা প্রস্তাব বিএনপির

অন্তর্বর্তী সরকারের তালিকা প্রস্তাব বিএনপিরCity ads Investment (1)

অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নামের তালিকা প্রস্তাব করেছে বিএনপি। বৃহস্পতিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিবের কাছে দলটির পক্ষ থেকে এ তালিকা দেয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, যেসব রাজনৈতিক দল ও নাগরিক সমাজ দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছে, তাদের প্রতিনিধিরা তালিকায় স্থান পেয়েছেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে বলেন, যেসব রাজনৈতিক দল ও নাগরিক সমাজে গত নির্বাচন বর্জন করেছে, তাদের প্রতিনিধির সমন্বয়ে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তালিকা প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের কাছে এ তালিকা দেয়া হয়েছে।

এদিকে আজ রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টারা শপথ নেবেন। বঙ্গভবনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03