সর্বশেষ

বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতাCity ads Investment (1)

বিদেশ পালাতে গিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।

বুধবার (৭ আগস্ট) তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, আজিজ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার কথা ছিল।

এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তার টিকিট কাটা ছিল। খবর পেয়ে বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

শেখ হাসিনা সরকার পতনের একদিন আগে অর্থাৎ গত ৪ আগস্ট নগরের চান্দগাঁও থানা এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা করেন তিনি।

এসময় তিনি নিজেও আহত হন, পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একটু সুস্থ হয়েই দেশ থেকে পালানোর চেষ্টা করেন আজিজ।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup