মন্দিরসহ সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়ে পাহারা বসিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার নেতারা।
নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে পাহারা বসিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার নেতারা।গতকাল সোমবার রাত থেকে শহরের মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে দলের নেতা-কর্মীদের দিয়ে এই পাহারা বসানো হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মাসুম বিল্লাহর নেতৃত্বে নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দিরসহ সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দিচ্ছেন ইসলামী যুব আন্দোলনের নেতা-কর্মীরা।
আরও
নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। সব ধর্মাবলম্বীর অবাধ বিচরণের স্থান বাংলাদেশ। ইসলাম ধর্ম সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করেছে। কোনো দুষ্কৃতকারী যেন কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, তাই আমাদের এই উদ্যোগ।
মাসুম বিল্লাহ বলেন, এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় যানবাহনের শৃঙ্খলার জন্য ট্রাফিক কন্ট্রোল এবং ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন ইসলামী যুব আন্দোলনের নেতা-কর্মী।











