সর্বশেষ

বোরকা পরে পালানোর সময় যুবলীগ নেতাকে হত্যা

বোরকা পরে পালানোর সময় যুবলীগ নেতাকে হত্যাCity ads Investment (1)

বোরকা পরে পালানোর সময় যুবলীগ নেতাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের কইন্না খাল থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

ওই যুবলীগ নেতার নাম মুশফিকুর রহিম মিশু। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দফতর সম্পাদক।

স্থানীয়রা জানান, মিশু যুবলীগের রাজনীতির পাশাপাশি ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মুন্সির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর চাউর হলে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

এ সময় বিক্ষুব্ধ জনতা মিছিল শুরু করে ধলিয়া বাজারে অবস্থান নেয়। খবর পেয়ে তিনি বাড়িতে আত্মগোপন করেন। সন্ধ্যায় একদল দুর্বৃত্ত মিশুর বাড়িতে হামলা চালালে তিনি প্রাণ ভয়ে পালিয়ে যান।

স্থানীয়দের ধারণা, প্রাণ বাঁচাতে মিশু বোরকা পরে পালানোর সময় দুর্বৃত্তরা তাকে আটক করে গলায় ফাঁস দিয়ে হত্যার পর মরদেহ খালে ফেলে দেন।

সফরপুর গ্রামের এক বাসিন্দা জানান, মরদেহ উদ্ধারের পর খবর পেয়ে নিহতের স্ত্রী ঘটনাস্থলে পৌঁছান। এরপর তিনি মরদেহ বাড়িতে নিয়ে যান। ঘটনাস্থলে পুলিশ অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ আসেনি। বাজি ধরে বোরকা পরে গালর্স স্কুলে বালক, পুলিশের হাতে ধরা

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় জানান, যে স্থানে মরদেহ পাওয়া গেছে সেটি ফেনী মডেল থানার আওতাধীন। তাই আমরা ব্যবস্থা নিতে পারিনি।

এ বিষয়ে জানতে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনের যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup