সর্বশেষ

শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানোর আহ্বান

শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানোর আহ্বানProbashir city Popup 19 03

ভারতে থাকা শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র শহীদদের জাতীয় বীরের মর্যাদার দাবি জানিয়ে বার সভাপতি বলেন, রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে। সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী নেতারা।

তারা যেন ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে না পারে সে জন্য বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও দাবি করেন তিনি।

ব্যারিস্টার খোকন বলেন, সব রাজনৈতিক মামলায় গ্রেফতার নেতাকর্মীদের নির্বাহী আদেশে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। বিচারপতিরা শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, নেতাকর্মীদের সাজা দিয়েছেন, দুর্নীতি করেছেন ও অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছে, তারা বিচারক হওয়ার অনুপযুক্ত।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03