Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

বাড্ডা থানায় হামলা, জনরোষ থেকে বাঁচতে এলোপাতাড়ি গুলি

Badda 20240805163238Web Popup (3)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে উত্তেজিত জনতা রাজধানীর বাড্ডা থানায় আক্রমণ করেছে। জনরোষ থেকে বাঁচতে একের পর এক গুলি ছুড়ছে পুলিশ। হামলা ও গুলির ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৪টা) থেমে থেমে সংঘর্ষ চলছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর ডিআইটি প্রজেক্ট এলাকায় অবস্থিত বাড্ডা থানার চতুর্দিক থেকে স্থানীয় এলাকাবাসী ও আন্দোলনকারীরা ঘিরে রেখেছেন। থানায় আটকেপড়া পুলিশ সদস্যরা কোনোদিকেই বের হতে পারছেন না। ফলে ভেতর থেকে ওসির নেতৃত্বে গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ। একই সঙ্গে আন্দোলনকারীরাও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মুহুর্মুহু ইটপাটকেল ছুড়ছেন।

স্থানীয়রা বলছেন, বাড্ডা থানার পুলিশ এতদিন স্থানীয় এলাকাবাসীকে খুবই অত্যাচার নির্যাতন করেছে। এখন সরকার ক্ষমতা ছাড়লেও তারা মানুষের কাছে আত্মসমর্পণ করছে না, বরং মানুষকে গুলি করছে।

https://www.youtube.com/watch?v=vF0FBzPxlj8

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)