সর্বশেষ

আন্দোলনে ফের উত্তাল বাংলাদেশ, সংলাপ চান প্রধানমন্ত্রী

আন্দোলনে ফের উত্তাল বাংলাদেশ, সংলাপ চান প্রধানমন্ত্রীCity ads Investment (1)

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে শত শত শিক্ষার্থী জড়ো হন। সরকারবিরোধী নানা স্লোগানে প্রকম্পিত করে তোলেন এলাকা।

শনিবার বেলা ১১টার পর থেকেই আন্দোলনকারীরা এখানে আসতে থাকেন। দুপুরের পর বৃষ্টি শুরু হলেও ছাতা মাথায় দিয়ে অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে যোগ দিতে দলে দলে শিক্ষার্থীরা এসে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন। স্থবির হয়ে পড়ে যান চলাচল। দিনভর রাজধানীর যাত্রাবাড়ী, শান্তিনগর, সাইন্সল্যাব, রামপুরা, মেরুল বাড্ডা, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, মিরপুর- ও উত্তরায় অবস্থান নেন শিক্ষার্থীরা।

এসময় ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভে উত্তাল ছিলো ঢাকার বাইরের কয়েকটি শহরও।

এদিকে আন্দোলনকারীদের সঙ্গে বসতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সংঘাত চাই না।’

শনিবার গণভবনে এক বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকারপ্রধান।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup