সর্বশেষ

আইনশৃঙ্খলা বাহিনী প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীProbashir city Popup 19 03

সারা দেশে চলমান আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করা হয়, সঙ্গে সেনা মোতায়েন করা হয়। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত ২২ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। ধীরে ধীরে খুলে দেয়া হয় অফিস।

গত বুধবারের (৩১ জুলাই) সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকার সিদ্ধান্ত শেষ হচ্ছে আজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, আজকের বৈঠকে কারফিউসংক্রান্ত নতুন সিদ্ধান্ত আসতে পারে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03