সর্বশেষ

কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন হেফাজত আমির

কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন হেফাজত আমিরProbashir city Popup 19 03

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলন এখন আর কোটা নিয়ে নয়, ছাত্রহত্যার বিচারের দাবিতে পরিণত হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এমন নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ ও নিন্দা ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন বাবুনগরী।

তিনি বলেন, হত্যাকারীর কাছে হত্যার বিচার চেয়ে কোনো প্রতিকার আসবে না। মিথ্যা আশ্বাসে প্রতারিত হবেন না। আজ নির্বিচার গুলি, গণগ্রেপ্তার, গুম ও অন্যায়-জুলুমের বিরুদ্ধে এবং ছাত্রহত্যার বিচারের দাবিতে দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ।

আমাদেরও অকুণ্ঠ সমর্থন রয়েছে। আমরা রক্তে ভেদাভেদ করি না। ন্যায়ের পক্ষে এবং জুলুম-বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নিহতরা শহীদ। আমি ছাত্রসমাজকে সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

আল্লামা বাবুনগরী বলেন, হেফাজতে ইসলাম ও প্রতিবাদী আলেমসমাজকে দমিয়ে রাখার চেষ্টা এখনও চলমান। মিথ্যা মামলা-মোকদ্দমার বেড়াজালে ফেলে আলেমদের হয়রানি বন্ধ করতে হবে এবং তাদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করতে হবে। ভয়ভীতি দেখিয়ে এবং হয়রানি করে নবীর উত্তরসূরিদের দাবিয়ে রাখা যাবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন- হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা হাফেজ হাবীবুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস, যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনীর, সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, কেন্দ্রীয় নেতা মুফতি মাহমুদুল হাসান গুনবী, মাওলানা মুহাম্মদ বাবুনগরী ও মুফতী ইসমাইল প্রমুখ।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03