অভিনেতা মোশাররফ করিম বলেছেন, আমরা রক্তপাত চাই না, শান্তি চাই। এসবের বাইরে থাকতে চাই।
বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট এলাকায় কোটা সংস্কার আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাস্তায় দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।
আজ বৃহস্পতিবার ঢাকার মানিকমিয়া এভিনিউ এলাকায়, জাতীয় সংসদ ভবনের সামনে সকাল ১১ টায় সমবেত হোন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করেই হাতে ব্যানার ফেস্টুনে জড়ো হন তারা।
এ সময় তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবীর সাথে সংহতি প্রকাশ করে, কোটা আন্দোলনকে ঘিরে সব হত্যাকাণ্ডের বিচার, হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানির প্রতিবাদ জানন তারা।
আরও


যারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, তাদের সরকারবিরোধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে… আপনাকেও কি সেই ট্যাগ দেওয়া হবে কি না? এ প্রশ্নের জবাবে মোশাররফ করিম বলেন, আমি সাধারণ মানুষ। আমরা সবাই সাধারণ মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, অভিনেতা মামুনুর রশিদ, চলচ্চিত্রকার আকরাম খান, নির্মাতা আশফাক নিপুন, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, অভিনেত্রী সাবিলা নূর, সৈয়দ আহমেদ শাওকি, চলচ্চিত্রকার অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, আদনান আল রাজিব, অভিনেতা ইরেশ জাকের ও তার স্ত্রী মীম, নাজিয়া হক অর্ষা, ওয়াহিদ তারেক, ঋতু সাত্তার, দীপক সুমন, আরমিন মুসা, প্রবর রিপন, শঙ্খ দাশগুপ্ত, রাকা নওশিন নওয়ার, অভিনেত্রী নাদিয়া ও শাহানা রহমান সুমিসহ অনেকে।













