Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্রWeb Popup (3)

বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। গত শনিবার (২০ জুলাই) পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ‘ভ্রমণ করবেন না’ (লেভেল ৪) – সর্বোচ্চ সতর্কতামূলক পর্যায় – ঘোষণা করে বলা হয়, ‘রাজনৈতিক অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের কারণে বাংলাদেশ ভ্রমণ করা থেকে বিরত থাকুন।’

এর আগে, জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় অবস্থানরত মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় দেশ ত্যাগের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়, ‘২০ জুলাই, ২০২৪ তারিখ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ঢাকায় চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভ্রমণকারীদের বাংলাদেশ ভ্রমণ না করাই শ্রেয়।’

পরিস্থিতি ব্যাখ্যা করে আপডেটে আরও বলা হয়, নিয়মিত কনস্যুলার পরিষেবা প্রদানে বিলম্ব হতে পারে। ছোটখাটো অপরাধের বিষয়ে ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

তবে জাতীয়তার কারণে বিদেশিদের টার্গেট করার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়েছে। তবে যেকোনো সময় সন্ত্রাসী হামলা ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে আপডেটে বলা হয়, বাংলাদেশে মার্কিন দূতাবাসের কর্মীদের চলাফেরা এবং ভ্রমণে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে জরুরি পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সহায়তা প্রদানে সীমিত সক্ষমতা থাকবে মার্কিন সরকারের।

 

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)