সর্বশেষ

আমিরাতে শ্রমিক নেয়া বন্ধের বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

আমিরাতে শ্রমিক নেয়া বন্ধের বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রীCity ads Investment (1)

সংযুক্ত আরব আমিরাত শ্রমিক নেয়া বন্ধ করেছে বলে যে খবর রটেছে তা সঠিক নয়। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে দাবী করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গতকাল বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আরব আমিরাত আমাদের শ্রমিক নেয়া বন্ধ করেছে- এটা নিঃসন্দেহে ভোগাস। যারা এ সংবাদ দিয়েছে, যাচাই-বাছাই না করে দেওয়াটা সমীচীন হয়নি, সঠিক হয়নি।

এ ধরনের সংবেদনশীল সংবাদ যাচাই-বাছাই করে দেওয়া উচিত। আমরা একটু আগে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন, তারা এ ধরনের সিদ্ধান্ত নেননি।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে, তাদের গ্রেফতার করা হয়েছে। আবর আমিরাতে ৫৪ জনকে শাস্তি দেওয়া হয়েছে। তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

একজনকে এক বছর এবং বেশ কয়েকজনকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। একইভাবে মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবেও হয়েছে।

 

আরও দেখুন :

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup