সর্বশেষ

হয়রানি বন্ধে প্রতি উপজেলায় হবে প্রবাসী কল্যাণ সেল

Shofiqur rahman 20240707055024City ads Investment (1)

প্রবাসীদের সুরক্ষায় প্রত্যেক উপজেলায় আলাদা সেল গঠনের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শনিবার সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৪ এর এক সেমিনারে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের হয়রানি রোধে কেন্দ্র থেকে উপজেলা পর্যায়ে প্রবাসী কল্যাণ সেল বিস্তৃতির পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ছাড়াও পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হবে কেন্দ্রীয় কমিটি। প্রতিটি বিভাগ ও জেলার পাশাপাশি উপজেলা পর্যায়েও এই সেল গঠন করা হবে।

তিনি আরও বলেন, প্রবাসীদের যেমন অবদান আছে, তেমনি সমস্যাও রয়েছে। নিজেদের পরিবারের মধ্যে, ব্যবসায়িক পার্টনারের মধ্যে অনেক ঝামেলার সৃষ্টি হয়। এসব লাঘবের জন্য প্রবাসী কল্যাণ সেলকে শক্তিশালী করা হবে।

তিনি আরও বলেন, প্রবাসীরা কেবল অর্থনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও অবদান রাখছেন। সিলেটের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাটে প্রবাসীদের অবদান রয়েছে। সদ্য সমাপ্ত যুক্তরাজ্যের নির্বাচনে চারজন বাংলাদেশির এমপি হওয়ার বিষয়টি বাংলাদেশের জন্য গৌরবের।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup