সর্বশেষ

স্বর্ণালংকার ও মোবাইল আত্মসাতের ঘটনায় প্রবাসীসহ তিনজন গ্রেপ্তার

Image 473757 1719727434City ads Investment (1)

সহকর্মীর পাঠানো স্বর্ণালংকার ও মোবাইল ফোন তার স্বজনদের ফেরত না দিয়ে আত্মসাতের মামলায় শনিবার (২৯ জুন) সকালে জাবেদ হোসেন ইমন (২০) নামের এক মালয়েশিয়া প্রবাসীকে তার বাবা ও ভাইসহ গ্রেপ্তার করা হয়েছে।

কাউনিয়া থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সূত্রমতে, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামচরি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মালয়েশিয়া প্রবাসীর পাঠানো স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি গ্রামের বাসিন্দা খলিলুর রহমান প্যাদা, তার মালয়েশিয়া প্রবাসী ছেলে জাবেদ হোসেন ইমন ও অপর ছেলে কাউসার হোসেন।

মামলার বাদী ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম জানান, তার ফুফাতো ভাই ফয়সাল আহমেদ শুভ্র বিগত ছয় বছর ধরে মালয়েশিয়া থাকেন। সেখানে ইমন ছিলো তার সহকর্মী। গত ২২ জুন তিনি (ইমন) দেশে ফেরেন। শুভ্র তার কাছে ৯৩ দশমিক ৯৮ গ্রাম ওজনের ৮ লাখ ৮৩ হাজার টাকার স্বর্ণালংকার ও একটি দামী মোবাইল ফোন পাঠান। সেই মালামালগুলো হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বাদী আরিফুল ইসলামের সংগ্রহ করার কথা ছিল। সেগুলো সংগ্রহের জন্য আরিফুর ইসলাম বিমানবন্দরে অবস্থান করলে ইমন কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

সূত্রে আরও জানা গেছে, পরবর্তীতে ইমনের ঠিকানা সংগ্রহ করে তার গ্রামের বাড়িতে এসে আরিফুল স্বর্ণালংকার ও মোবাইল ফোন চাইলে তিনি (ইমন) সেগুলো এয়ারপোর্টে আসা স্বজনকে দিয়েছেন বলে জানান। পরবর্তীতে এ ঘটনায় আরিফুল ইসলাম কাউনিয়া থানায় মামলা করেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup