সর্বশেষ

সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Bsf বিএসএফCity ads Investment (1)

লামনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগারা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি মারা গেছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল ইসলাম (৬০)। তিনি গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামের মইনুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নুরুল ইসলামসহ কয়েকজন ভারতীয় গরু আনতে মালগারা সীমান্তে যায়। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

এতে ঘটনাস্থলে মারা যান নুরুল ইসলাম। পরে অপর বাংলাদেশিরা তার মরদেহ নিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠায়।

এ ঘটনার প্রতিবাদসহ পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি সূত্র। বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, ময়নাতদন্ত শেষে নুরুল ইসলামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup