সর্বশেষ

ভারতে ঢুকছেন বাংলাদেশিরা, আরও ৯ জন গ্রেপ্তার

ভারতে ঢুকছেন বাংলাদেশিরা, আরও ৯ জন গ্রেপ্তারProbashir city Popup 19 03

ভারতে ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন নারী এবং তারা চাকরির সন্ধানে অবৈধভাবে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। পরে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ভারতের পুলিশ জানিয়েছে, নয়াদিল্লিসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চড়ার সময় স্টেশনে ছয় নারীসহ মোট ৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

তারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে আগরতলায় পৌঁছান।

গ্রেপ্তারকৃতরা জিআরপি কর্মকর্তাদের জানিয়েছেন, তারা চাকরির সন্ধানে দিল্লি এবং বেঙ্গালুরুতে যেতে চেয়েছিলেন। পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস নাউ বলছে, গ্রেপ্তারকৃতদের বয়স ২০ থেকে ৪৫ বছর।

এনডিটিভি বলছে, সর্বশেষ গ্রেপ্তার করা নতুন এসব বন্দিসহ ত্রিপুরায় দুই মাসেরও কম সময়ের মধ্যে মোট ৫৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে চাকরির সন্ধানে তারা সবাই গোপন পথ দিয়ে ভারতে প্রবেশ করেছিল।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03