সর্বশেষ

হজ শেষে একসঙ্গে বাড়ি ফিরছিলেন ৪ হাজি, অতঃপর…

হজ শেষে একসঙ্গে বাড়ি ফিরছিলেন ৪ হাজি, অতঃপর...Probashir city Popup 19 03

কিশোরগঞ্জের হোসেনপুরে হজ শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে চার হাজিসহ ছয়জন আহত হয়েছেন। শনিবার সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের নারায়নডহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে চার হাজিকে বহন করা মাইক্রোবাসটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় নারায়নডহর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় চার হাজিসহ ছয়জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

গুরুতর অবস্থায় একজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়।

আহত হাজি মো. কাসেম মিয়া জানান, তাদের চারজনের বাড়িই কিশোরগঞ্জ উপজেলায়। এ জন্য তারা এক মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। পথে মাইক্রোবাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন।

তবে দুজন ছাড়া অন্যরা তেমন আহত হননি। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইবাড়ীয়া ইউনিয়নের স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিঠুন।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03