সর্বশেষ

মাত্র ৫ হাজার টাকায় জাপানে যাচ্ছে দক্ষ কর্মী

হায়াত মউত আল্লাহর হাতে, প্রবাসীদের মৃত্যু প্রসঙ্গে প্রতিমন্ত্রীProbashir city Popup 19 03

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মাত্র ৫ হাজার ১৫০ টাকা খরচে সরকারিভাবে দক্ষ কর্মী জাপানে যাচ্ছে। এ খরচে আগামী ২৪ ফেব্রুয়ারি ২৫ জন টেকনিক্যাল ইন্টার্ন টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে জাপানগামী ২৫ জন কর্মীর হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‌চলতি বছর এ পর্যন্ত জাপানি ভাষায় পারদর্শী ৪৬ জন কর্মী জাপান গেছেন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ২০৮ জন।

জাপানগামী টেকনিক্যাল ইন্টার্নদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এককেকজন দেশের প্রতিনিধি, বাংলাদেশের অ্যাম্বাসেডর। আপনাদের কাজ, চলাফেরা, ব্যবহারে দেশের সুনাম হবে। খারাপ কাজ করলে নিজের, পরিবার, দেশের দুর্নাম।

প্রতিমন্ত্রী বলেন, আপনারা দেশের সুদিন, দুর্দিনে মানুষের পাশে থাকবেন। বিনা খরচে, বৈধভাবে জাপানে যাচ্ছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাবেন। আপনাদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড দেওয়া হবে।

মালয়েশিয়ায় কর্মী যে‌তে না পারা নি‌য়ে প্রতিমন্ত্রী ব‌লেন, ২৪ জুন তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগীদের ক্ষতিপূরণের ব্যবস্থাও নেয়া হবে।

অবৈধ পথে বিদেশগামীদের তথ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নেই জা‌নি‌য়ে শফিকুর রহমান ব‌লেন, অবৈধ পথে বিদেশগামীদের তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে মন্ত্রণালয়।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03