সর্বশেষ

১৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো দক্ষিণ আফ্রিকা

১৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো দক্ষিণ আফ্রিকাCity ads Investment (1)

১৩ বাংলাদেশিসহ অবৈধ ২৫ অভিবাসীকে আটক করে বিমানবন্দর থেকেই নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকার বর্ডার ম্যানেজমেন্ট অথরিটি (বিএমএ)।

গত মঙ্গলবার টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ জন যাত্রীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং তিনজন পাকিস্তানি, একজন নাইজেরিয়ান, চারজন ঘানার নাগরিক। এছাড়া কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় কয়েকজন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিএমএ কমিশনার ডা. মাইকেল মাসিয়াপাতো দক্ষিণ আফ্রিকার অভিবাসন আইন লঙ্ঘন করা ভ্রমণকারীদের জন্য কঠোর সতর্কতা জারি করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।

বিএমএ অতিরিক্ত ৪০০ জন জুনিয়র বর্ডার গার্ড মোতায়েনের সঙ্গে সঙ্গে কার্যক্রম জোরদার করবে। ভ্রমণকারীদের সতর্ক করা হয়েছে যেন তারা দক্ষিণ আফ্রিকায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা না করেন।

মাইকেল মাসিয়াপাতো বলেন, বিএমএ ইমিগ্রেশন কর্মকর্তাদের অসামান্য চেষ্টায় অবৈধদের আটকানো সম্ভব হয়েছে।

বিএমএ মাত্র এক বছর কাজ করে অনেক সফলতা পেয়েছে। প্রতিষ্ঠানটি সীমান্ত রক্ষা এবং অভিবাসন আইনের মেনে কাজ করছে বলে কর্মকার্তা জানিয়েছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup